Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সেঞ্চুরির পর সাজঘরে তামিম, ২০০ পার করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৫ মার্চ,২০২৬, ০৫:৩৩ পিএম
সেঞ্চুরির পর সাজঘরে তামিম, ২০০ পার করল বাংলাদেশ

১০৭ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১০৭ রান করে ফেরেন তানজিদ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে মেইডেন সেঞ্চুরি তুলে নিলেন তানজিদ হাসান তামিম। তবে সেঞ্চুরির পরা নিজের ইনিংসটা লম্বা করতে পারেনি বাংলাদেশ দলের এই ওপেনার। ১০৭ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১০৭ রান করে ফেরেন তানজিদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৪২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২২৬ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ শক্ত হাতেই ইনিংসের সূচনা করেন দুই টাইগার ওপেনার। বিনা উইকেটে দলীয় একশ রানের ঘরে পৌঁছায় স্বাগতিকরা। শাহিন শাহ আফ্রিদির ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান (৩৬)। তবে উইকেটের আরেক পাশে সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন তানজিদ তামিম।

তামিমকে সঙ্গ দিতে থাকা নাজমুল হোসেন শান্তও (২৭) ফেরেন পাকিস্তানি পেসার হারিস রউফের ওভারে। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন তানজিদ।

অবশেষে ৩৩ তম ওভারের শেষ বলে ছক্কা মেরেই নিজের শতকের দেখা পেলেন তানজিদ তামিম। সেঞ্চুরির জন্য তিনি খরচ করেছেন ৯৮ বল, ৭টি ছক্কা এবং ৬টি চারের মারে সাজানো ছিল তার এই দারুণ ইনিংস।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটিই তার প্রথম সেঞ্চুরি। এর আগে ২০২৪ সালে চট্টগ্রামের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৪ রান করেছিলেন তিনি।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)