Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে বিদেশি মদসহ আবাসিক হোটেলের ম্যানেজার আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৫ মার্চ,২০২৬, ০৮:৫৮ পিএম
আপডেট : রবিবার, ১৫ মার্চ,২০২৬, ১০:৫৯ পিএম
যশোরে বিদেশি মদসহ আবাসিক  হোটেলের ম্যানেজার আটক

বিদেশি মদসহ আটক হোটেল ম্যানেজার হেদায়েতুল ইসলাম ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের ঝালাইপট্টি বাবু বাজারের আবাসিক হোটেল পলাশ থেকে ৫২ বোতল বিদেশিমদসহ হোটেল ম্যানেজার হেদায়েতুল ইসলামকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার সকালে হেদায়েতুল ইসলামকে বাড়ি থেকে আটক করা হয়। পরে তার বাড়িতে ও পলাশ আবাসিক হোটেলে তল্লাশির পর এ মদক দ্রব্য উদ্ধার করা হয়। আটক হেদায়েতুল ইসলাম শহরতলীর শেখহাটি খাঁ পাড়ার সাহেব আলী শিকদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হেদায়েতুল ইসলামের শেখহাটির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তিতে তার ঘর থেকে ৩৮ বোতল ও  শহরের ঝালাইপট্টি বাবু বাজারের আবাসিক হোটেল পলাশ থেকে আরও ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)