Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে উইন কোরেক্স সিরাপসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৫ মার্চ,২০২৬, ০৯:০৯ পিএম
যশোরে উইন কোরেক্স সিরাপসহ আটক ৩

ছবি: ফাইল

 

যশোরের ডিবি পুলিশ ৪০ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপসহ ৩জনকে আটক করেছে । শনিবার সন্ধ্যায় শহরের আরবপুর দিঘীরপাড় এলাকয় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, চৌগাছার চান্দা আফরা গ্রামের আনার মিয়ার ছেলে রকিবুল ইসলাম, যশোর শহরের পুরাতনকসবা বিবি রোডের সাইদুল ইসলাম শেখের ছেলে ওহিদুল ইসলাম ওহিদুল ও পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত আতাহার উদ্দিনের ছেলে আরাফাত মোল্লা।

ডিবি পুলিশের এস আই কামাল হোসেন জানান, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাতটার দিকে আরবপুর দিঘীরপাড় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনা আটক ৩জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)