Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১ গোলে হার, সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ১০:৪৫ পিএম
১ গোলে হার, সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

ছবি: সংগৃহীত

গ্যালারিভর্তি দর্শকের গর্জন, আকাশছোঁয়া প্রত্যাশা আর দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর হাতছানি—সবকিছু মুহূর্তেই রূপ নিল বিষাদে। ম্যাচের ঘড়িতে তখন ৮৫ মিনিট পেরিয়ে গেছে। অতিরিক্ত সময়ের রোমাঞ্চের প্রহর গুনছিল জাতীয় স্টেডিয়াম। ঠিক তখনই বজ্রপাতের মতো আঘাত হানল পাকিস্তান। ৮৬ মিনিটে ফরোয়ার্ড আবদুল সামাদের বাঁ পায়ের নিখুঁত শটে বল জড়াল জালে, স্তব্ধ হয়ে গেল পুরো গ্যালারি।
শেষ মুহূর্তের এই এক গোলেই স্বাগতিক বাংলাদেশকে ১-০ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠে গেল পাকিস্তান।

গ্রুপ পর্বে কোনো গোল হজম না করে অপরাজিত থেকে শেষ চারে উঠেছিল বাংলাদেশ। ২০০৫ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠা এবং ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর স্বপ্ন নিয়েই গতকাল রাতে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নেমেছিল টমাস ডুলির দল। কিন্তু আসরে নিজেদের প্রথম গোলটিই হজম করতে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে। বাংলাদেশের স্বপ্নভঙ্গের রাতে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসরে প্রথমবার শিরোপার মঞ্চে পা রেখে নতুন ইতিহাস গড়ল পাকিস্তান। ১৭ নভেম্বর ফাইনালে তারা মুখোমুখি হবে ভারত।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)