Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ সাফ চ্যাম্পিয়নশিপ

সেমিতে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০২:১০ পিএম
সেমিতে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল আজ। বেলা ৩টায় প্রথম সেমিফাইনালে এ অঞ্চলের পরাশক্তি ভারত খেলবে ভুটানের বিপক্ষে। পল্টনের ন্যাশনাল স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে।

সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে চায় পাকিস্তান এবং ফাইনালে তারা ভারতের মোকাবেলা করতে চায়। গতকাল এবিজি স্পোর্টস গ্রাউন্ডে প্রস্তুতি সেরেছে পাকিস্তান। প্রস্তুতির ফাঁকে গোলকিপার ইউসুফ বাট সাংবাদিকদের বলেন, ‘আশা করি ফাইনালে ভারতের সঙ্গে ফের দেখা হবে। আমি সত্যিই ভারতের বিপক্ষে আবারো খেলতে চাই, কারণ আমাদের জন্য গত ম্যাচটি (ভারতের কাছে ৩-২ গোলের হার) খুবই, খুবই, খুবই খারাপ একটা ম্যাচ ছিল। আমি বলব গত ১২-১৩ ম্যাচের মধ্যে এটি হয়তো আমাদের সবচেয়ে খারাপ খেলা ছিল। তাই আমি আশা করি, ইনশা আল্লাহ আমরা ফাইনালে আবারো তাদের মুখোমুখি হব।’

বাটরা শিরোপার স্বপ্নও দেখছেন। তিনি বলেন, ‘এখন আমাদের সামনে বাংলাদেশ। আমাদের কাছে সাফ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট। আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বও আছে, কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ এমন একটা প্রতিযোগিতা, যা জয় করা আমার এবং বিশেষ করে দলেরও একটি বড় লক্ষ্য। আশা করি, আমরা ইতিহাস গড়তে পারব এবং এবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারব।’

পাকিস্তানের আত্মবিশ্বাসী গোলরক্ষক বলেছেন, স্বাগতিক দলের সেরা তারকা হামজা চৌধুরীকে নিয়ে ভাবছেন না তারা। তিনি বলেন, ‘হামজা বা অন্য কাউকে নিয়ে আমার ভাবনা নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা। তাদের (অন্যদের) নিয়ে বলতে গেলে, হ্যাঁ, তারা ভালো খেলোয়াড়। আমাদেরও খুব ভালো খেলোয়াড় রয়েছে। হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে আমাদের দলে আব্দুল্লাহ ইকবাল আছে, ঈসা সুমান আছে, আদিল নবী আছে, আব্দুল আরশাদ আছে।’
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)