Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঋণ করে কেনা একমাত্র উপার্জনের ভ্যান চুরি

❒ দিশেহারা শার্শার চালক আশিক

শার্শা (যশোর) প্রতিনিধি শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর,২০২৫, ০৪:৪১ পিএম
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর,২০২৫, ০৮:০৫ পিএম
ঋণ করে কেনা একমাত্র উপার্জনের ভ্যান চুরি

ভ্যান চালক আশিক ছবি: ধ্রুব নিউজ

জীবনের চাকা সচল রাখতে ঋণ করে মোটরভ্যান কিনেছিলেন। সেই ভ্যান চালিয়েই চলছিল স্ত্রী, ছোট দুই সন্তান ও মা-বাবাকে নিয়ে ভ্যানচালক আশিকের ছয়জনের সংসার। কিন্তু ৮ ডিসেম্বর গভীর রাতে সেই একমাত্র উপার্জনের ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় পথে বসার উপক্রম হয়েছে যশোর জেলার শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের এই দরিদ্র পরিবারটির। শুধু আশিকের ভ্যান চুরি নয়, এলাকায় মাদকাসক্ত ও চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আশিক জানান, ‘কিছুদিন আগে ৮০ হাজার টাকা ঋণ করে একটি মোটরভ্যান কিনেছিলাম। গত ৮ ডিসেম্বর রাত ১০টার দিকে কাজ শেষে বাসায় ফিরে ভ্যানে তালা দিয়ে আমি ঘুমিয়ে যাই। পরে রাত ৩টার দিকে আমার এক প্রতিবেশী রাশেদ কিছু লোককে ভ্যানটি নিয়ে যেতে দেখে দ্রুত আমাকে ডাকেন। ততক্ষণে চক্রটি ভ্যানটি নিয়ে অনেক দূরে চলে যায়, ফলে তাদের ধরা সম্ভব হয়নি।’

ভ্যান হারিয়ে ছোট ছোট সন্তানদের নিয়ে চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে আশিকের পরিবার। আশিকের পরিবার আরও জানায়, ভ্যানটিই ছিল তাদের একমাত্র উপার্জনের মাধ্যম, যা দিয়ে কোনোমতে সংসার চলতো। এখন সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।

এ সময় স্থানীয়রা জানান, শুধু আশিকের ভ্যান নয়, এলাকা থেকে পানির মটর, মোবাইল, সাইকেল, ট্রান্সফরমার, স্যালো মেশিন সহ বিভিন্ন জিনিসপত্র চুরি হচ্ছে। এলাকাবাসী মনে করছেন, এলাকায় উঠতি বয়সী তরুণদের মধ্যে মাদকাসক্তি বেড়ে যাওয়ায় এবং পর্যাপ্ত প্রশাসনিক দৃষ্টি না থাকায়, অর্থের প্রয়োজনে এমন ঘটনা ঘটছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)