Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছার জগদীশপুর তুলা গবেষণা কেন্দ্রে বিশ্ব তুলা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০৩:০৫ পিএম
চৌগাছার জগদীশপুর তুলা গবেষণা কেন্দ্রে বিশ্ব তুলা দিবস পালিত

চৌগাছায় পালিত হয়েছে বিশ্ব তুলা দিবস-২০২৬। ছবি: ধ্রুব নিউজ

‘সবার কল্যাণে তুলা বাণিজ্য: রূপান্তর ও সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি গড়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় পালিত হয়েছে বিশ্ব তুলা দিবস-২০২৬।

বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার জগদীশপুর তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় খামারের কটন অ্যাগ্রোনমিস্ট ড. মোহাম্মদ জোবায়ের ইসলাম তালুকদারের নির্দেশনা ও বৈজ্ঞানিক কর্মকর্তা রাজিব কুমার দে-এর সহযোগিতায় অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি খামারের ভেতরের বিভিন্ন সড়ক ও সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে পুনারায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে খামারের কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট কর্মীরা অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বৈজ্ঞানিক কর্মকর্তারা দেশে তুলা উৎপাদন বৃদ্ধি, তুলার নতুন জাত উদ্ভাবন এবং উন্নত প্রযুক্তির গবেষণায় জোর দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের পোশাক খাতের কাঁচামালের যোগান নিশ্চিত করা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে কৃষকদের বাণিজ্যিকভাবে তুলা চাষে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, ২০২১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৭ অক্টোবরকে ‘বিশ্ব তুলা দিবস’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এর আগে ২০১৯ সালে আফ্রিকান চার দেশ—বেনিন, বুরকিনা ফাসো, চাদ ও মালির উদ্যোগে দিবসটি পালনের সূচনা হয়। বস্ত্র খাতে পলিয়েস্টারের পর বিশ্বব্যাপী তুলার চাহিদাই সবচেয়ে বেশি। বিশ্বের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষক সরাসরি তুলা চাষে যুক্ত এবং সার্বিক তুলা খাতে প্রায় সাড়ে ১২ কোটি মানুষের কর্মসংস্থান রয়েছে। আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ এখনো তুলা উৎপাদনে আমদানিনির্ভর।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)