Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হাতেনাতে ধরা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ১২:১৯ পিএম
হাতেনাতে ধরা

ছবি: ধ্রুব নিউজ

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সংলগ্ন এলাকা থেকে রানার-৫০ সিসির একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় তুহিন শেখ (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখার দক্ষিণ পাশে অবস্থিত 'মোহাম্মদ আলী হোটেল'-এর সামনে এ ঘটনা ঘটে।

আটক তুহিন শেখ বাগেরহাটের মোংলা থানার জিভধারা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। তিনি বর্তমানে যশোর শহরের নুরপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ট্রেজারি শাখার পাশে পার্ক করে রাখা একটি রানার-৫০ মোটরসাইকেল মাস্টার কি (নকল চাবি) বা লক ভেঙে নিয়ে সটকে পড়ার চেষ্টা করছিল তুহিন। বিষয়টি পথচারী ও স্থানীয়দের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ট্রেজারি গার্ডের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ডিউটিরত পুলিশ সদস্যরা দ্রুত ধাওয়া দিয়ে তাকে ঘটনাস্থল থেকেই আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে চোর আটকের বিষয়টি কোতোয়ালি থানা-পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে তুহিনকে হেফাজতে নেয়।

যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়, চুরির উদ্দেশ্যেই তুহিন মোটরসাইকেলটি নিয়ে সটকে পড়ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)