Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর শহরের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০২:১৫ পিএম
যশোর শহরের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের মশক নিধন অভিযান

যশোরে ডেঙ্গুর প্রকোপ রোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে পরিচালিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান চালানো হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাস্টার হাফিজুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে অংশ নেন যশোর শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি ইমরান হুসাইন এবং ৭ নম্বর ওয়ার্ড সেক্রেটারি সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অভিযানকালে প্রধান অতিথি বলেন, "ডেঙ্গুর ভয়াবহ বিস্তার রোধে কেবল প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত সচেতনতা সবচেয়ে বেশি জরুরি।" তিনি বাসাবাড়ির আঙিনা, ডাবের খোসা, ফুলের টব বা যেকোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। পাশাপাশি এডিস মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে নিজ নিজ স্থান থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।

পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় শহর জামায়াতের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে, এটি অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)