Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হরিণাকুণ্ডুতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৮:১৮ পিএম
হরিণাকুণ্ডুতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আজ শনিবার (১৫ আগস্ট) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হরিণাকুণ্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক জিন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসান মাস্টার। বিশেষ অতিথি ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন।

মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যৌথ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজির এবং গোলাম মোস্তফা।

এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন ও মুকুল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠু, সদস্য সচিব শামীম রেজা এবং যুগ্ম আহ্বায়ক মো. রাসেল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, উত্তরোত্তর সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে হরিণাকুণ্ডু উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে অংশগ্রহণ করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)