Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘স্টাডি সল্যুশন’ যশোর ব্রাঞ্চেরউদ্বোধন

প্রেসবিজ্ঞপ্তি প্রেসবিজ্ঞপ্তি
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৯:১৪ পিএম
‘স্টাডি সল্যুশন’ যশোর ব্রাঞ্চেরউদ্বোধন

বিদেশে উচ্চশিক্ষা ও ভিসা প্রসেসিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টাডি সল্যুশন’-এর যশোর ব্রাঞ্চের  উদ্বোধন হয়েছে। ছবি: ধ্রুব নিউজ

বিদেশে উচ্চশিক্ষা ও ভিসা প্রসেসিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টাডি সল্যুশন’-এর যশোর ব্রাঞ্চের  উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় যশোর শহরের মুজিব সড়কের খান কমপ্লেক্সের চতুর্থ তলায় ফুল, ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির যশোর ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্টাডি সল্যুশনের চেয়ারম্যান ব্যারিস্টার এরশাদ, যশোর ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর নাসিম উদ্দিন খান, রাইজিং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল এস এম ইসলাম মনির, সাকসেস স্টুডেন্ট আলামিন ও সজানুর রহমান খানসহ আরও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাডি সল্যুশনের পক্ষ থেকে বলা হয়, তারা কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইউরোপের বিভিন্ন দেশ ও ডেনমার্কসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও ভিসা প্রসেসিং সেবা দিয়ে থাকে। যশোরে এটি তাদের চতুর্থ শাখার কার্যক্রম কেন্দ্র।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, শিক্ষার্থী ও ভিসা প্রত্যাশীদের জন্য তারা নির্ভরযোগ্য সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তাদের দাবি, সার্ভিস চার্জ ছাড়াই ভিসা প্রসেসিংয়ের সুযোগ রয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)