Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কাগজপুকুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৮:১৩ পিএম
কাগজপুকুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মিজানুর রহমান পিন্টু ছবি: ধ্রুব নিউজ

যশোরের বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মিজানুর রহমান পিন্টু (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আজ সকাল দশটার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বেনাপোল পৌরসভার কাগজপুকুর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান পিন্টু কাগজপুকুর ৪ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমান পিন্টুর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ১০, ১১ ও ১২ ধারায় এজাহারনামীয় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই মামলার আসামি হিসেবেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, “বেনাপোল পৌরসভার কোথাও কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। মাদক, সন্ত্রাস ও যেকোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, পৌর এলাকায় অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান পিন্টুকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)