Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কেশবপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত, ২টি সদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৪:৩২ পিএম
কেশবপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত, ২টি সদৃশ বস্তু উদ্ধার

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল তেলপাম্পের বিপরীত পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: ধ্রুব নিউজ

যশোরের কেশবপুরে  বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল সরদার (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল তেলপাম্পের বিপরীত পাশে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

আহত জুয়েল সরদার কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকার খানজাহান আলী সরদারের ছেলে। বর্তমানে তিনি পুলিশ নজরদারিতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় জুয়েল সরদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ককটেলের স্প্লিন্টারের আঘাতে তার ডান পায়ের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তুষার কান্তি মন্ডল জানান, আহত জুয়েল সরদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার চিকিৎসা চলছে।

ঘটনার পর কেশবপুর থানা-পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল, হাসপাতাল ও মধ্যকুল জেলেপাড়া এলাকা পরিদর্শন করে। পুলিশ বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ছাড়া ঘটনাস্থলে আরও দুটি ককটেলসদৃশ বস্তু পাওয়ায় পুরো এলাকা দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন জানান, "ঘটনাস্থলে একটি ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে এবং আরও দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে স্থানটি নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। বোম্ব ডিসপোজাল বা বিশেষজ্ঞ টিম পৌঁছানোর পর বস্তু দুটি নিষ্ক্রিয় করা হবে। আহত যুবক জুয়েল সরদারকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা (মামলা) গ্রহণের প্রক্রিয়া চলছে।"

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)