Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঢাকায় বেনাপোলবাসীর মিলনমেলা

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৩:০৯ পিএম
ঢাকায় বেনাপোলবাসীর মিলনমেলা

রাজধানী ঢাকায় বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা-২০২৬ এবং সংগঠনের বিশেষ প্রকাশনা ‘স্মরণিকা-২০২৬’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছবি: ধ্রুব নিউজ

রাজধানী ঢাকায় বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা-২০২৬ এবং সংগঠনের বিশেষ প্রকাশনা ‘স্মরণিকা-২০২৬’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর মগবাজারের সেঞ্চুরি মার্কেটসংলগ্ন ফখরুদ্দিন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকাস্থ বেনাপোল সমিতির সদস্যদের পাশাপাশি বেনাপোল ও শার্শা এলাকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ব্যবসায়ী মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং সমিতির প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হয়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ‘স্মরণিকা-২০২৬’–এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। এই স্মরণিকায় সংগঠনের পথচলার ইতিহাস, বিগত বছরের নানা কার্যক্রম, সদস্যদের লেখা প্রবন্ধ এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছাবার্তা স্থান পেয়েছে।

বার্ষিক সাধারণ সভায় সমিতির আয়-ব্যয়ের হিসাব ও গত বছরের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়, যা উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ঢাকায় অবস্থানরত সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন— শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেরুল্লাহ এবং বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মফিজুর রহমান সজন।

এছাড়া উপস্থিত ছিলেন— ঢাকাস্থ বেনাপোল সমিতির যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তাফিজ্জোহা সেলিম এবং বিশিষ্ট সমাজসেবক বেনাপোলের শাহিনুর রহমান শাহিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঢাকাস্থ বেনাপোল সমিতি শুধু সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলছে না, বেনাপোলের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণেও অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তাঁরা ঢাকায় বসবাসরত সব বেনাপোলবাসীকে এই সংগঠনের কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে সমিতির পক্ষ থেকে উপস্থিত সদস্য, অতিথি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়। পরবর্তীতে সকলের অংশগ্রহণে নৈশভোজের মধ্য দিয়ে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)