Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৫ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শার্শা (যশোর)  প্রতিনিধি শার্শা (যশোর)  প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ১০:১২ পিএম
বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে পৌর গেট এলাকায় ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

আয়োজকরা জানান, বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন স্থানে ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ২০০টি ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে।

তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সমান জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)