Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে  র‍্যালি ও আলোচনা সভা

কোটচাঁদপুর (ঝিনাইদহ)প্রতিনিধি: কোটচাঁদপুর (ঝিনাইদহ)প্রতিনিধি:
প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ০৬:২৬ পিএম
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে  র‍্যালি ও আলোচনা সভা

ঝিনাইদহে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নোমান হোসেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে বড় শক্তি হলো সচেতনতা। বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখা, পানির পাত্র ঢেকে রাখা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি আরও বলেন, জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া উচিত। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তকরণ কিটসহ প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতি রয়েছে।

তিনি আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা, মসজিদের খুতবার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে লার্ভিসাইড কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ সময় তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন ও সচেতন ঝিনাইদহ গড়ে তুলি। ডেঙ্গুমুক্ত জেলা গঠনে প্রত্যেকের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)