Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হামিদপুরে শ্যালক-ভাগ্নিপতি হত্যাচেষ্টা, মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ০৭:৫০ পিএম
হামিদপুরে শ্যালক-ভাগ্নিপতি হত্যাচেষ্টা, মামলা

যশোর সদরের হামিদপুরে ভাগ্নিপতি ও শ্যালককে মারপিট করে হত্যার চেষ্টার অভিযোগে চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। হামিদপুর গ্রামের বাসিন্দা আকবর হোসেন বাদী হয়ে এ মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলো— একই গ্রামের জালাল দেওয়ানের ছেলে বাবুল আহম্মেদ, পাঁচু দেওয়ানের ছেলে এনামুল আহম্মেদ, গ্রামবাসী রবিউল ইসলাম এবং রবিউল ইসলামের স্ত্রী খুশি বেগম।

মামলার অভিযোগে জানা গেছে, আসামিদের সাথে বাদী আকবর হোসেনের পূর্বশত্রুতা চলে আসছিল। এর জেরে আসামিরা প্রায়ই খুন-জখমের হুমকি দিয়ে আসত। গত ৩ জুন রাতে আকবর হোসেন ও তার শ্যালক রাহেল বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় আসামিরা চাকু, দা ও লোহার রড নিয়ে আকবর হোসেনের ওপর হামলা করে। তখন তার শ্যালক রাহেল ঠেকাতে গেলে হামলাকারীরা তাকেও মারপিট করে জখম করে এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করে। সে সময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন এসে আহত দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ৫ জুন রাতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)