Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ড্রাম ট্রাকের মাটিতে পিচ্ছিল পথ, কালীগঞ্জের কোলা রোডে এক বেলায় ৩০জন আহত

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ০৪:২১ পিএম
ড্রাম ট্রাকের মাটিতে পিচ্ছিল পথ, কালীগঞ্জের কোলা রোডে এক বেলায় ৩০জন আহত

পিছলে পড়ে আহত এক মোটরসাইকেল আরোহী ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা রোডে ড্রাম ট্রাক থেকে পড়ে থাকা মাটি বৃষ্টিতে ভিজে রাস্তা পিচ্ছিল হয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। আজ শনিবার (৬ জুন) দুপুরে সামান্য বৃষ্টির পর ওই সড়কে চলাচলকারী ২৫ থেকে ৩০ জন মোটরসাইকেল আরোহী ও পথচারী পিছলে পড়ে আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি ব্যবসায়ী সিন্ডিকেটের অবাধে মাটি বহনের কারণেই সড়কটি এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কোলা রোড দিয়ে দিন-রাত ড্রাম ট্রাক ও লাইসেন্সবিহীন মাহিন্দ্রা-ট্রাক্টর দিয়ে অবাধে মাটি টানা হচ্ছে। নিয়ম অনুযায়ী ট্রাকে ত্রিপল ঢাকা দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। ফলে প্রতিনিয়ত সড়কজুড়ে মাটি ঝরে পড়ে। আজ দুপুরে সামান্য বৃষ্টি নামতেই সেই শুকনো মাটি গলে রাস্তাটি চরম পিচ্ছিল হয়ে পড়ে। এরপর কোলা রোড দিয়ে যাওয়ার সময় একের পর এক মোটরসাইকেলের চাকা পিছলে চালক ও আরোহীরা ছিটকে পড়তে থাকেন। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন।

ভুক্তভোগী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের অভিযোগ, এই ভয়াবহ পরিস্থিতিতে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে যোগাযোগ করলেও তাদের কোনো সাড়া বা সেবা পাওয়া যায়নি। ফলে জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের এমন ভূমিকায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, এই সড়কে অবৈধ মাটি কাটা নিয়ে গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। প্রশাসনও মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছে। কিন্তু জরিমানা দেওয়ার পরও থেকে যায়নি চক্রটি।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)