Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১০, একজনের কারাদণ্ড

চৌগাছা প্রতিনিধি চৌগাছা প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৪ মে,২০২৬, ০৭:৩৮ পিএম
চৌগাছা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১০, একজনের কারাদণ্ড

চৌগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে আটককৃতরা ছবি: ধ্রুব নিউজ


চৌগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ লিটার চোলাই মদ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী, সিআর সাজা ও পরোয়ানাভুক্ত মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে মাদক বহনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনূর রশিদ জানান, রোববার রাত থেকে ভোর  পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে চৌগাছা থানাধীন পুড়াপাড়া (খালপাড়া) গ্রামের  মুক্তার আলীর বসতঘরের পাশ থেকে ২০ (বিশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আক্তার হোসেন (৪০) ও মনিরুল ইসলাম ওরফে মনির হোসেন (৩৪)-কে গ্রেফতার করা হয়।

এছাড়া বিভিন্ন মামলার সিআর সাজা ও পরোয়ানাভুক্ত আরও ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন, মোছাঃ রিনা খাতুন (৩৫), মো. শামীম হোসেন (২৮), মোছাঃ ছকিনা খাতুন (৩৯), মো. আশরাফুল ইসলাম (৩২), সুমিতা খাতুন হাসি (৩৩), নিপা দাস (২৯) ও রুমন দাস (৫০)।

এদিকে মাদক বহনের দায়ে নাহিদ হাসান (৩০)-কে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)