Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এ বার বদলা নয়, বদল’ : মোদী

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : সোমবার, ৪ মে,২০২৬, ১০:০০ পিএম
এ বার বদলা নয়, বদল’ : মোদী

ভারতের প্রধানমন্ত্রীর মুখে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ। মোদী জানান, বিহার, ওড়িশার মতো পশ্চিমবঙ্গের মানুষও এনডিএ-র উপর ভরসা রেখেছে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিলেন নরেন্দ্র মোদী। মোদী বলেন, “বাংলায় রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে, এ বার বদলা নয়, বদল।” মোদী জানান, পশ্চিমবঙ্গে এই প্রথম বার ভয় নয়, লোকতন্ত্র জিতল। 

তিনি আরো বলেন, “বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে। আজ থেকে বাংলা ভয়মুক্ত হল।” 

তিনি জানান, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পেল।

পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশ ভোটদানের হারকে ঐতিহাসিক বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

মোদী বলেন, “গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, সর্বত্র পদ্ম ফুটেছে।” প্রধানমন্ত্রী জানান, বিহারে ভোটের ফলের দিনই তিনি বলেছিলেন যে, গঙ্গা বিহার হয়ে গঙ্গাসাগরে যায়। 

মোদী বলেন, “গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক। এটা গণতন্ত্রের জয়, সংবিধানের জয়।” 

বিজেপির কোটি কোটি কর্মীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পশ্চিমবঙ্গে জয়ের জন্য দলের কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। 

বিজেপিকে ভোট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং পুদুচেরির ভোটারদের ধন্যবাদ জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। 

মোদী পৌঁছোনোর পরেই স্লোগান দিচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। 

ধুতি-পাঞ্জাবি পরে মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই সেখানে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)