Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ১১:০৮ এ এম
সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

ছবি: সংগৃহীত

সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমু‌খি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ছয়টা‌র দিকে দ‌ক্ষিণ সু‌রমার ত‌লিবাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই নির্মাণশ্রমিক।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের চারজনের নাম–পরিচয় জানা গেছে। ‌ তারা হলেন– সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেতটি গ্রামের মোছা. মুন্নি (৩৫), দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫) ও সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০)।

দ‌ক্ষিণ সু‌রমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল জানান, নিহত শ্রমিকেরা পিকআপ ভ্যানে সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। আর ট্রাকটি ছিল কাঁঠালবোঝাই। এটি চট্টগ্রাম থেকে সিলেটের দিকে এসেছিল।

সিলেট মহানগর পু‌লিশে‌র অতিরিক্ত উপক‌মিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, নিহত ব্যক্তিদের নাম–ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। তাদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজের মর্গে রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)