Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে সিরিজ খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ০২:২৯ পিএম
যশোরে সিরিজ খাল পুনঃখনন কাজের উদ্বোধন

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে কোদাল দিয়ে এই খনন কাজের শুভ সূচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। খাল খনন শেষে তিনি এর পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক শার্শার উলাশী খাল পুনঃখনন উদ্বোধনের মাত্র পাঁচ দিনের মাথায় সদরের এই সিরিজ খালের কাজ শুরু হলো।

উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রতিমন্ত্রী বলেন, "বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচি। সেই প্রতিশ্রুতি রক্ষায় সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় আজ সিরিজ খালের কাজ শুরু হলো।" তিনি আরও জানান, এই প্রকল্পের ফলে এলাকার ১৭টি গ্রাম দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে, যা সরাসরি ফসল উৎপাদন বৃদ্ধি ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের ‘অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিন কিলোমিটার দীর্ঘ এই খালটি দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক দিয়ে পুনঃখনন করা হবে। পুরো প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৭ লক্ষ ১৯ হাজার ২৩৩ টাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)