Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ভারত গিয়ে জেল খাটলেন দুই নারী, দেশে ফিরলেন কাঁদতে কাঁদতে

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ১১:০৩ পিএম
ভারত গিয়ে জেল খাটলেন দুই নারী, দেশে ফিরলেন কাঁদতে কাঁদতে

ছবি: ধ্রুব নিউজ

‘দালাল বলেছিল ভালো কাজ দেবে, বেশি টাকা আয় হবে। সেই কথা বিশ্বাস করে বাগান পোর্ট দিয়ে ইন্ডিয়ায় গিয়েছিলাম, কাজ তো দূরের কথা কপালে জুটলো জেল আর পুলিশ।’ ভারত থেকে ফেরার পর বেনাপোল সীমান্তে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে এভাবেই নিজেদের বিপদের কথা বলছিলেন আর্জিনা ও তাহমিনা। দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে দীর্ঘ সময় জেল খাটতে হয়েছে তাদের।

শনিবার (২ মে) দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা দুই নারী হলেন—সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আর্জিনা প্রামানিক (৩১) এবং ঢাকার কেরানীগঞ্জের তাহমিনা আক্তার ইতি (৩৫)।

ইমিগ্রেশন পুলিশ জানায়, দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পার হয়ে তারা ভারতে গিয়েছিলেন। সেখানে কাজ না পেয়ে বিপদে পড়লে ভারতীয় পুলিশ তাদের আটক করে। এরপর আইনি প্রক্রিয়ায় দীর্ঘ সময় জেল ও শেল্টার হোমে থাকতে হয়। দুই দেশের সরকারের হস্তক্ষেপে ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফেরার সুযোগ পেলেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাদের পরিচয় নিশ্চিত করার পর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)