Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মিয়ামিতে আন্তোনেল্লির হাতে পোল পজিশন, বৃষ্টির শঙ্কায় এগিয়ে এলো রেসের সময়

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০৪:৩৯ পিএম
মিয়ামিতে আন্তোনেল্লির হাতে পোল পজিশন, বৃষ্টির শঙ্কায় এগিয়ে এলো রেসের সময়

ম্যাক্স ভারস্টাপেনকে পেছনে ফেলে পোল পজিশন ছিনিয়ে নিয়েছেন কিমি আন্তোনেল্লি ছবি: সংগৃহীত

ফর্মুলা ওয়ানের ট্র্যাকে এখন শুধুই কিমি আন্তোনেল্লি দাপট। ১৯ বছর বয়সী এই ইতালীয় তরুণ মিয়ামি গ্র্যান্ড প্রিক্সের কোয়ালিফাইং সেশনে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাক্স ভারস্টাপেনকে পেছনে ফেলে পোল পজিশন ছিনিয়ে নিয়েছেন। তবে আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের শঙ্কা থাকায় মূল রেসের সময় তিন ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

মার্সিডিজের এই তরুণ সেনসেশন ১ মিনিট ২৭.৭৯৮ সেকেন্ডে ল্যাপ শেষ করে শীর্ষস্থান দখল করেন। এটি তার টানা তৃতীয় পোল পজিশন। এর মাধ্যমে তিনি কিংবদন্তি আইরটন সেন্না এবং মাইকেল শুমাখারের মতো লিজেন্ডদের পাশে নিজের নাম লিখিয়েছেন।

পোল পজিশন জেতার পর উচ্ছ্বসিত আন্তোনেল্লি বলেন: "আবারও পোল পজিশনে থাকতে পারাটা আমার জন্য দারুণ এক অনুভূতি। স্প্রিন্ট রেসটা ভালো যায়নি, কিন্তু কোয়ালিফাইংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরে আমি খুশি। কিউ-থ্রি এর শেষ ল্যাপে আমি কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলাম, কিন্তু আগের ল্যাপটিই আমাকে শীর্ষে রাখার জন্য যথেষ্ট ছিল।"

মিয়ামির স্থানীয় সময় বিকেল ৪টার পরিবর্তে রেসটি শুরু হবে দুপুর ১টায় (বাংলাদেশ সময় রাত ১১টা)। এফআইএ এক বিবৃতিতে জানিয়েছে, বিকেলের দিকে আবহাওয়া মারাত্মক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চালক, দর্শক এবং স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রেসটি সুন্দরভাবে শেষ করার লক্ষ্যেই এই আগাম সূচি নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘ পাঁচ সপ্তাহের বিরতির পর ফিরল ফর্মুলা ওয়ান। এই সময়ে দলগুলো তাদের গাড়িতে বেশ কিছু যান্ত্রিক পরিবর্তন ও আপগ্রেড এনেছে।

রেড বুল তারকা ম্যাক্স ভারস্টাপেন দ্বিতীয় স্থান থেকে রেস শুরু করবেন। তিনি বলেন, "সামনের সারিতে থাকতে পারাটা প্রত্যাশার চেয়েও ভালো। আশা করছি কাল শুরুটা ভালো হবে। গত কয়েক সপ্তাহ দল আমার জন্য প্রচুর কাজ করেছে।"

অন্যদিকে, তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে রেস শুরু করবেন যথাক্রমে ফেরারি’র চার্লস লেক্লার্ক এবং ম্যাকলারেন-এর ল্যান্ডো নরিস। মার্সিডিজের জর্জ রাসেল পঞ্চম এবং ফেরারির হয়ে লুইস হ্যামিল্টন ষষ্ঠ স্থান অর্জন করেছেন।

 

এক নজরে শীর্ষ ১০ গ্রিড:

১. কিমি আন্তোনেল্লি (মার্সিডিজ)

২. ম্যাক্স ভারস্টাপেন (রেড বুল)

৩. চার্লস লেক্লার্ক (ফেরারি)

৪. ল্যান্ডো নরিস (ম্যাকলারেন)

৫. জর্জ রাসেল (মার্সিডিজ)

৬. লুইস হ্যামিল্টন (ফেরারি)

৭. অস্কার পিয়াস্ত্রি (ম্যাকলারেন)

৮. ফ্রাঙ্কো কোলাপিন্তো (আলপাইন)

৯. ইসাক হাজার (রেড বুল)

১০. পিয়ের গ্যাসলি (আলপাইন)

আবহাওয়ার বৈরিতার মাঝে মিয়ামির এই ট্র্যাকে ১৯ বছরের আন্তোনেল্লি তার শীর্ষস্থান ধরে রাখতে পারেন কি না, এখন সেটিই দেখার বিষয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)