Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শাবির ট্যাকটিক্যাল ক্লাসে ঘুমিয়ে পড়েছিলেন ভিনিসিয়াস!

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০৩:৩৪ পিএম
আপডেট : রবিবার, ৩ মে,২০২৬, ০৩:৩৬ পিএম
শাবির ট্যাকটিক্যাল ক্লাসে ঘুমিয়ে পড়েছিলেন ভিনিসিয়াস!

ভিনিসিয়াস জুনিয়র ছবি: বিবিসি

মাঠে নিজের গতি আর ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে নাচিয়ে ছাড়েন তিনি। কিন্তু ডাগআউটের মাস্টারমাইন্ড শাবি আলোনসোর ট্যাকটিক্যাল ক্লাসে যেন সেই গতি হারিয়ে ফেলেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সম্প্রতি এক অদ্ভুত ঘটনার খবর চাউর হয়েছে ফুটবল পাড়ায়—আলোনসোর গুরুত্বপূর্ণ এক ট্যাকটিক্যাল সেশন চলাকালীন নাকি ঘুমিয়ে পড়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা!

বিখ্যাত সাংবাদিক পেপে কলিন্সের বরাতে জানা গেছে, ঘটনাটি ঘটেছিলো ক্লাব বিশ্বকাপ চলাকালীন। দলের পরবর্তী রণকৌশল ঠিক করতে যখন শাবি আলোনসো গভীর আলোচনায় মগ্ন, তখনই দেখা যায় ভিনিসিয়াস গভীর ঘুমে আচ্ছন্ন। পরে সতীর্থরাই তাকে ডেকে জাগিয়ে তোলেন।

নিজের কাজ নিয়ে বরাবরই আপসহীন শাবি আলোনসো। ট্যাকটিক্যাল সেশনে ভিনির এমন অপেশাদার আচরণে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন। গুঞ্জন রয়েছে, এই ঘটনার শাস্তিস্বরূপ পিএসজির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ভিনিসিয়াসকে শুরুর একাদশ থেকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন আলোনসো।

সবকিছু ঠিক থাকলে পিএসজির বিপক্ষে হয়তো বেঞ্চেই বসে থাকতে হতো ভিনিকে। কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ইনজুরি দলের সমীকরণ বদলে দেয়। ট্রেন্টের চোটের কারণে রণকৌশলে পরিবর্তন আনতে বাধ্য হন কোচ, আর শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও ভিনিসিয়াসকে একাদশে রাখতে হয় তাকে।

ট্যাকটিক্যাল মাস্টার হিসেবে পরিচিত আলোনসোর ক্লাসে ভিনির এই 'ন্যাপ' নেওয়ার বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ হাসির খোরাক জোগাচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)