Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কাল থেকে যশোরসহ ১৮ জেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ৪ এপ্রিল,২০২৬, ০৪:১১ পিএম
আপডেট : শনিবার, ৪ এপ্রিল,২০২৬, ০৪:৫০ পিএম
কাল থেকে যশোরসহ ১৮ জেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি

দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় রোববার সকাল ৯টা থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে। শনিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সংক্রমণের ‘হটস্পট’ বিবেচনা করে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপাতত এই স্থানগুলো নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। টিকা প্রদানের পাশাপাশি হামের লক্ষণ থাকা বা আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও খাওয়ানো হবে। এছাড়া রাজধানীর শিশু হাসপাতালে নতুন করে ৬১ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

১৮ জেলার ৩০ উপজেলা হলো— বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুরের হাইমচর ও সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ১৯ দিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে ৫,৭৯২ জন। যার মধ্যে হাম রোগে সনাক্ত হয়েছে ৭৭১ জন । এই সময়ের মধ্যে ৯৪ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে এবং ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)