Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিপন্ন মানবতার পাশে প্রশাসন ও প্রবাসীরা: ইন্তাজুলের চিকিৎসায় মিলল ৬০ হাজার টাকা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ৪ এপ্রিল,২০২৬, ১২:১৯ এ এম
আপডেট : শনিবার, ৪ এপ্রিল,২০২৬, ১২:৩২ এ এম
বিপন্ন মানবতার পাশে প্রশাসন ও প্রবাসীরা: ইন্তাজুলের চিকিৎসায় মিলল ৬০ হাজার টাকা

শুক্রবার দুপুরে ইন্তাজুলের বাড়িতে উপস্থিত হন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। তিনি নিজ হাতে সংগৃহীত অর্থ ইন্তাজুলের পরিবারের কাছে তুলে দেন। ছবি: ধ্রুব নিউজ

বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ফুলবাড়ি গ্রামের হতদরিদ্র ইন্তাজুল। একদিকে শরীরে অসহ্য যন্ত্রণা, অন্যদিকে পকেটে নেই চিকিৎসার অর্থ। ঘরে খাবার নেই, স্ত্রী-সন্তানের মুখে আহার তুলে দেওয়ার সামর্থ্য নেই—এক ঘোর অমানিশায় নিমজ্জিত ছিল পরিবারটি। তবে শেষ পর্যন্ত দেশ ও বিদেশের হৃদয়বান মানুষের অকৃত্রিম ভালোবাসা আর প্রশাসনের দ্রুত পদক্ষেপে কাটতে শুরু করেছে সেই আঁধার। আলমসাধু থেকে পড়ে গুরুতর আহত ইন্তাজুলের পাশে এসে দাঁড়িয়েছে একঝাঁক মানবিক মানুষ।

ইন্তাজুলের পা ভেঙে যাওয়ার পর অর্থাভাবে যখন চিকিৎসা থমকে যায়, তখন বিষয়টি স্থানীয় সচেতন মহলের নজরে আসে। বিশেষ করে সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. জাহাঙ্গীর আলম এবং সাংবাদিক রফিক মন্ডল ইন্তাজুলের এই করুণ অবস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। তাদের নিরলস প্রচার ও জোরালো আহ্বান দ্রুত মানুষের বিবেককে নাড়া দেয়। মূলত তাদের লেখনীর মাধ্যমেই বিষয়টি দেশ-বিদেশের মানুষের নজরে আসে ।

ইন্তাজুলের এই অসহায়ত্বের খবর শুনে সুদূর লন্ডন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কোটচাঁদপুরের দুই কৃতি সন্তান। কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ সামছুর হক -এর সুযোগ্য সন্তান, ব্যারিস্টার আসাদুজ্জামান আসাদ ও কোটচাঁদপুর সোলেমানপুর মুন্সী পাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার মুন্সী আবদুল্লাহ আল মামুন। এই দুই প্রবাসী যৌথভাবে ইন্তাজুলের চিকিৎসার জন্য বড় অংকের অনুদান প্রদান করেছেন। প্রবাসে থেকেও নাড়ির টানে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর এই দৃষ্টান্ত স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

মানবিক আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান এবং কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এনামুল হাসান। সবার সম্মিলিত প্রচেষ্টায় ইন্তাজুলের উন্নত চিকিৎসার জন্য মোট ৬০ হাজার টাকা সংগ্রহ করা সম্ভব হয়।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ইন্তাজুলের বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। তিনি নিজ হাতে সংগৃহীত এই অর্থ ইন্তাজুলের পরিবারের কাছে তুলে দেন।

অসহায় ইন্তাজুলের পরিবার ও স্থানীয়রা বিশেষ করে ব্যারিস্টার আসাদ ও ব্যারিস্টার মুন্সী মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)