Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রেমঘটিত বিরোধে যুবককে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ,২০২৬, ০৯:৪৫ পিএম
প্রেমঘটিত বিরোধে যুবককে পিটিয়ে আহত

আহত শাহ জামাল। ছবি: সংগৃহীত

যশোরের রূপদিয়া এলাকায় প্রেমঘটিত বিরোধে শাহ জামাল (৩০) নামে এক যুবককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (২৮ মার্চ) বিকেল  ৫টায়  যশোর সদর উপজেলার রূপদিয়া রেল ক্রসিং অতিক্রম করে রেল স্টেশনের দিকে প্রায় ৪'শ গজ দূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় শাহ জামাল খুলনার ফুলবাড়ী গেট এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, রূপদিয়া এলাকার সাইফুল (৫৫), তার ভাই এবং অজ্ঞাতনামা আরও একজন মিলে পূর্বপরিকল্পিতভাবে শাহ জামালের উপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।

ঘটনার পেছনে প্রেমঘটিত বিরোধ রয়েছে বলে জানা যায়। প্রেমের সম্পর্কের কারণে  ওই কিশোরীকে খুলনার বাড়িতে নিয়ে যাচ্ছে জানতে পেরে শাহ জামাল সেখানে গেলে হামলার শিকার হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় শাহ জামালকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)