❒ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সনাকে'র মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সার্কিট হাউজের সামনে সচেতন নাগরিক কমিটির (সনাক) যশোরের মানববন্ধন। ছবি: ধ্রুব নিউজ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে "সচেতন নাগরিক কমিটি (সনাক)" যশোরের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজের সামনে ওই মানববন্ধন করা হয়।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে যশোরের বিভিন্ন সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি পাভেল চৌধুরী সভাপতিতে মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সমঅধিকার ও মর্যাদা রক্ষা করতে হবে। ধর্ষণ, নির্যাতন বন্ধ করে, নারী অধিকার প্রতিষ্ঠা এবং সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। নারীরা যাতে সমাজে পুরুষের দ্বারা নির্যাতিত না হয় সেই ব্যবস্থা করতে হবে। নির্যাতনকারী পুরুষকে আইনের আওতায় আনতে হবে। একইভাবে যে সকল নারীদের দ্বারা পুরুষ নির্যাতিত হয় তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মানববন্ধন থেকে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের সহ-সভাপতি কামরুন নাহার কনা, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান প্রমুখ।