বেনপোল প্রতিনিধি
নতুন ক্রীড়া সংগঠন ‘বেনাপোল ক্রীড়া সংস্থার কমিটি গঠন ছবি: ধ্রুব নিউজ
যশোরের সীমান্ত শহর বেনাপোলে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সমন্বয়ে নতুন ক্রীড়া সংগঠন ‘বেনাপোল ক্রীড়া সংস্থা’ (বিকেএস) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে বেনাপোলের রহমান চেম্বারের সানরুফে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম। সদস্যসচিব রায়হানুজ্জামান দীপুর সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন, সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, ইদ্রিস মালেক এবং শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলহাজ হাফিজুর রহমান, মো. শাহিন, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, রিপন হোসেন ও আশরাফুল আলম, পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হোসেন এবং বেনাপোল পৌর ছাত্রদলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেনাপোল এলাকায় খেলাধুলার পরিবেশ উন্নত করা এবং নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলার প্রতি আগ্রহী করতে একটি শক্তিশালী ক্রীড়া সংগঠন গঠন সময়ের দাবি। এই লক্ষ্য বাস্তবায়নেই ‘বেনাপোল ক্রীড়া সংস্থা’ (বিকেএস) কাজ করে যাবে।
ইফতার মাহফিল শেষে উপস্থিত সবার সম্মতিক্রমে প্রধান অতিথি আলহাজ নুরুজ্জামান লিটন নবগঠিত আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। এতে মোস্তাফিজ্জোহা সেলিমকে আহ্বায়ক এবং রায়হানুজ্জামান দীপুকে সদস্যসচিব মনোনীত করা হয়।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন— মো. মফিজুর রহমান বাবু, বদ্রুজ্জামান বনি (ভলিবল), আশিকুর রহমান শাকিল (ব্যাডমিন্টন), মেহেদী হাসান (ফুটবল), কামরুজ্জামান রনি (ক্রিকেট) ও মো. আব্দুল বাসেত (ক্রীড়াবিদ)।