নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশন (বিবিএ) যশোর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
যশোরে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশন (বিবিএ) যশোর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রাচ্যসংঘ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে যশোরের বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. মোসলেম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের দপ্তর সম্পাদক নূর-ই আলী নূর আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ভিপি আব্দুল কাদের এবং পেশাজীবী থানা শাখার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন । অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, শাখা ব্যবস্থাপক এবং বিবিএ-এর জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং ব্যাংকিং খাতের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।