ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী ও সুপরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) পবিত্র রমজান মাসের ১৬তম দিনে ঝিকরগাছা বাজারস্থ সেবা সংগঠনের কার্যালয়ের ছাদে এই আয়োজন করা হয়।
সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু'র সভাপতিত্বে ইফতার মাহফিলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। প্রায় আড়াই শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। ইফতার মাহফিলে ঝিকরগাছা প্রেসক্লাব, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও বাঁকড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ‘ঊষার আলো’ স্বেচ্ছাসেবী সংগঠন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ, বাঁকড়া মানব কল্যাণ ফাউন্ডেশন, শ্রীরামপুর তরুণ সংঘ, জয়কৃষ্ণপুর শান্তি সংঘ, একতা ব্লাড ডোনেশন সোসাইটি, বাঁকড়া স্বপ্নময় ফাউন্ডেশন, স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠন এবং টাউরা সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধিবৃন্দ এই আয়োজনে শরিক হন।
সভাপতির বক্তব্যে মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, সেবা সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই আর্তমানবতার সেবায় এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের এই পথচলা অব্যাহত থাকবে। তিনি সামাজিক ও মানবকল্যাণমূলক যেকোনো কাজে সমাজের সামর্থ্যবান ও তরুণ সমাজকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।