Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর, ঝিনাইদহ ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ চলছে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি,২০২৬, ১২:৪৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি,২০২৬, ০১:০৭ পিএম
যশোর, ঝিনাইদহ ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ চলছে

সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হচ্ছে ছবি: ধ্রুব নিউজ

যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের উদ্যোগে এই চেক বিতরণ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে সড়ক দুর্ঘটনা হ্রাসে সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

যশোর জেলা প্রশাসন ও বিআরটিএ যশোরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (যশোর)  ইরুফা সুলতানা।

অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিআরটিএ-র প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন।

সড়ক পরিবহন আইন-২০১৮ এর অধীনে গঠিত ‘সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারকে আর্থিক সহায়তা তহবিল’ থেকে নিহত ব্যক্তির পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা, গুরুতর আহত, অঙ্গহানি বা দীর্ঘমেয়াদী পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের চিকিৎসার জন্য এককালীন ৩ লক্ষ টাকা এবং যারা তুলনামূলক কম আঘাতপ্রাপ্তদের ১ লক্ষ টাকা পর্যন্ত চেক প্রদান করা হবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)