Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সড়ক দুর্ঘটনায় আহত পরীক্ষার্থীর ঢাকায় নেওয়ার পথে মৃত্যু

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি,২০২৬, ০৭:৪৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি,২০২৬, ০৮:০১ পিএম
সড়ক দুর্ঘটনায় আহত পরীক্ষার্থীর ঢাকায় নেওয়ার পথে মৃত্যু

ছবি: কাল্পনিক স্কেচ

যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক পরীক্ষার্থী ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে যশোর শহরের ডালমিল সংলগ্ন তেঁতুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাব্বি সোহরাব (২৬)। তিনি মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের শেরআলী মদনপুর গ্রামের তারেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন রাব্বি। পথে শহরের ডালমিল সংলগ্ন তেঁতুলতলা এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানের ওপর ছিটকে পড়েন। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)