নিজস্ব প্রতিবেদক
ডুমুরিয়া প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি কাজী আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত ছবি: ধ্রুব নিউজ
শনিবার খুলনার ডুমুরিয়া প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে দেশের জাতীয় দৈনিক আগামীর সময় পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি কাজী আবদুল্লাহ সভাপতি, শেখ মাহতাব হোসেন সাধারণ সম্পাদক ও এস রফিকুল ইসলাম অর্থ-সম্পাদক নিবাচিত হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত বিরতিহীন ভোটে ৪২ জনের মধ্যে ৪১ জন ভোটাধিকার করেছেন। সভাপতি পদে কাজী আবদুল্লাহ ২২ ভোট পেয়েছেন। সহ-সভাপতি সাব্বির খান ডালিম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, অর্থ-সম্পাদক এস রফিকুল ইসলাম, খান মহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক দীপ্তিমান বাপ্পি বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন। দপ্তর সম্পাদক আক্তাররুজ্জামান লিটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশীদ, নির্বাহী সদস্য পদে মো. আজহারুল ইসলাম, মোমিনুর রহমান মনির, আরিফুজ্জামান নয়ন বিজয়ী হয়েছেন।
শান্তিপূর্ণ এই নির্বাচন সিনিয়র সাংবাদিক এম.এ এরশাদ, আনোয়ার হোসেন আকুঞ্জি ও শেখ এনামূল বাশার টিটো যৌথ ভাবে পরিচালনা করেছেন। নির্বাচন পরিচালনা কালে ডুমুরিয়া থানার অফিসার ও সদস্যরা সার্বিক সহয়তা করেন।
প্রেস ক্লাবের নির্বাচন চলাকালে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান, জেলা বিএনপি নেতা মোল্লা মোশাররফ হোসেন মফিজ, জেলা ঠিকাদার সমিতির সভাপতি বদরুদ্দোজা বাবলু, বিএনপি নেতা মোল্লা কবিরুল ইসলাম ও শেখ শাহিনুর রহমান ভোট পরিদর্শন করেন।