Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জুয়াচক্রে জড়িত থাকার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৯:২৪ পিএম
জুয়াচক্রে জড়িত থাকার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড

পুলিশ কর্মকর্তা আল মামুন ছবি: ধ্রুব নিউজ

অনলাইন জুয়াচক্রের সঙ্গে সংশ্লিষ্টতা ও ঘুষ লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যশোর উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আল মামুনকে ক্লোজ করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজির নির্দেশে তাকে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর কোতোয়ালি থানা থেকে এসআই আল মামুনকে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি প্রায় এক মাস ওই ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর তার বিরুদ্ধে অনলাইন জুয়াচক্রের সঙ্গে সখ্যতা গড়ে তোলা এবং ওই চক্রের কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে খুলনা রেঞ্জের ডিআইজির নির্দেশে এসআই আল মামুনকে খুলনা আরআরএফে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে। পুলিশ সুপার একজন কর্মকর্তাকে এ অভিযোগ তদন্তের দায়িত্ব দেবেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)