বিএল কলেজ প্রতিনিধি
আওয়ামী হামলার বিচারের দাবিতে বিএল কলেজ ছাত্রশিবিরের পোস্টারিং কর্মসূচি ছবি: ধ্রুব নিউজ
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পোস্টারিং কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি বিএল কলেজ শাখা।
সোমবার (২৬ অক্টোবর) বিএল কলেজ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেয়াল পোস্টারিং করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় তৎকালীন আওয়ামী লীগের 'লগি-বৈঠা তাণ্ডব' চলাকালে ইসলামী ছাত্রশিবিরের সমাবেশস্থলে এক রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি করা হয়। সংঘর্ষ চলাকালে পল্টন মোড়ে কয়েকজন জামায়াত ও ছাত্রশিবির কর্মীকে ঘেরাও করে লগি-বৈঠা, লাঠি ও হকি স্টিক দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়।
ছাত্রশিবিরের নেতাকর্মীরা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষও সংহতি প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানান।
ঐতিহাসিক এই নির্মম ও ভয়াবহ হত্যাকাণ্ডের বিচার না হওয়া এবং বিচারপ্রক্রিয়া ধামাচাপা দেওয়ার প্রতিবাদে এবং অনতিবিলম্বে সকল আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বিএল কলেজ ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা।