Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে মাদকবিরোধী কমিটির সদস্যের বাড়িতে বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৭:৩৮ পিএম
যশোরে মাদকবিরোধী কমিটির সদস্যের বাড়িতে বোমা হামলা

ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের খড়কী কাসার দীঘির পাড় এলাকায় মাদকবিরোধী কমিটির সদস্য আব্দুল বাছিত মোল্লার বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে জানালার কাচ ভেঙে স্প্লিন্টার ঘরের ভেতরে ঢুকলেও কেউ হতাহত হয়নি।

ভুক্তভোগী আব্দুল বাছিত মোল্লা জানান, তিনি স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্য। গত সপ্তাহে এলাকায় মাদকবিরোধী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, এর জের ধরে ক্ষিপ্ত হয়ে স্থানীয় মাদক কারবারিরা রাতে এই হামলা চালিয়েছে।

আব্দুল বাছিত মোল্লা বলেন, রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। বোমার আঘাতে একটি ঘরের জানালা ভেঙে স্প্লিন্টার ভেতরে এসে পড়ে। এতে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

তিনি আরও জানান, স্থানীয় এলাকাটিতে সাগর (ভাগ্নে সাগর নামে পরিচিত), ইমন, জিসান, ডিকু ও নিরবসহ কয়েকজন চিহ্নিত মাদক কারবারি সক্রিয় রয়েছে। মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত থাকায় তাদের পক্ষ থেকেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি এ্যাডভোকেট স্বপন নামের আরেক ব্যক্তির বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

যশোরের কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, রাত আনুমানিক দেড়টার দিকে খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। বিস্ফোরণে কেউ হতাহত হননি। ওসি আরও বলেন, ঘটনাস্থল ও আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনায় জড়িতদের খুজে বের করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)