Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঐক্যবদ্ধ শৃঙ্খলা বিজয়ের মূল চাবিকাঠি: শার্শায় জামায়াত এমপি গোলাম রসুল

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৬ পিএম
ঐক্যবদ্ধ শৃঙ্খলা বিজয়ের মূল চাবিকাঠি: শার্শায় জামায়াত এমপি গোলাম রসুল

ছবি: ধ্রুব নিউজ

যশোর জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এমপি বলেছেন, "ঐক্যবদ্ধ শৃঙ্খলাই বিজয়ের মূল চাবিকাঠি। আগামী স্থানীয় নির্বাচনে আমাদের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে। আর এই বিজয়ের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংগঠনের শৃঙ্খলা রক্ষা করা। শৃঙ্খলা বজায় রেখেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।"

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় শার্শা দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে শার্শা উপজেলা জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পর সাধারণ মানুষের মনে যে গভীর আশা-আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, জামায়াতে ইসলামী ক্ষমতায় না আসার কারণে তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। জামায়াত সরকার গঠন করতে পারলে দেশে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড স্থান পেত না।"

সংগঠনের সার্বিক গতিশীলতায় ইউনিট সভাপতিদের ভূমিকার কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, "সংগঠনের প্রতিটি কার্যক্রম তৃণমূল স্তরে বাস্তবায়নে ইউনিট সভাপতিরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। বিগত বছরগুলোর ন্যায় ১৫ দিন না করে এবার ১ মাসব্যাপী দাওয়াতী কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এই দাওয়াতী পক্ষ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। তাই সকলকে এ মাসব্যাপী দাওয়াতি কাজে সক্রিয়ভাবে আত্মনিয়োগ করতে হবে।"

শার্শা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি মকবুল হুসাইন, কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, ফিরোজ আল মাহমুদ, অধ্যাপক এনামুল হক এবং হাসান আহমেদসহ স্থানীয় নেতা-কর্মীবৃন্দ।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর বলেন, "দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইসলামের ভূমিকা অপরিসীম। ইসলামী আন্দোলনকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দাওয়াতী পক্ষ ঘোষণা করেছে। এই নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দাওয়াতী কাজ পরিচালনা করতে হবে।"

সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)