Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৩ পিএম
ঝিকরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

ছবি: ধ্রুব নিউজ

শিক্ষার্থীদের ফলাফলের সাফল্যকে স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে যশোরের ঝিকরগাছায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদের প্রশাসনিক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইসা মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "শিক্ষাজীবনের এই সাফল্যকে ধরে রেখে তোমাদের ভবিষ্যতে আরও এগিয়ে যেতে হবে। কেবল জ্ঞান অর্জনই নয়, নৈতিকতা ও দেশপ্রেমকে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

গাজীরদরগাহ ফায়জাবাদ ফাজিল বি.এ মাদ্রাসা শাখা শিবিরের সভাপতি এস. কে স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের গবেষণা বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের যশোর জেলা পশ্চিম ও ঝিকরগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ, জামায়াতের স্থানীয় নেতাকর্মী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহারের গিফট ব্যাগে ছিল পবিত্র কুরআন শরিফ, চল্লিশ হাদিসের বই, বিভিন্ন ইসলামিক বই, ফুলেল শুভেচ্ছা কার্ড, হাদিস সম্বলিত স্টিকার, ছাত্রশিবিরের পরিচিতিমূলক লিফলেট, কলম এবং নগদ অর্থ। অনুষ্ঠান চলাকালে কৃতি শিক্ষার্থী মাহিম অনুভূতি প্রকাশ করেন। পরবর্তীতে রেনেসাঁ শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)