নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
‘জামায়াত কর্মীকে সমাজকর্মী হতে হবে’—এই আহ্বানকে সামনে রেখে যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে বেগারিতলা বাজার সংলগ্ন টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোজগাতী ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক আরশাদুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমির অধ্যাপক ফজলুল হক, সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এইচ এম শামীম হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোজগাতী ইউনিয়ন শাখার আমির মাওলানা রহমত আলী এবং সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোজগাতী ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক।
সম্মেলনে বক্তারা জামায়াতের নেতাকর্মীদের সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তারা বলেন, একজন জামায়াত কর্মীকে শুধু রাজনৈতিক কর্মী হিসেবে নয়, সমাজের কল্যাণে নিবেদিত একজন সমাজকর্মী হিসেবেও মানুষের আস্থা অর্জন করতে হবে। এ সময় স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।