Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইমাম-মুয়াজ্জিনদের তালিকা সংক্রান্ত অসত্য সংবাদের তীব্র প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৯:২৬ পিএম
ইমাম-মুয়াজ্জিনদের তালিকা সংক্রান্ত অসত্য সংবাদের তীব্র প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ছবি: ধ্রুব নিউজ

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা মাঝের পাড়া বায়তুন নুর জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি অনুদানের তালিকা নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় কেশবপুর পৌর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা আমীর ও সংসদ সদস্য  মোক্তার আলীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে জানানো হয়, বায়তুন নুর জামে মসজিদের সরকারি অনুদানের প্রাথমিক তালিকা প্রস্তুতকালে কিছু অনিয়মের বিষয় স্থানীয় মুসল্লিদের নজরে আসে। বিষয়টি উপজেলা আমীরের দৃষ্টিগোচর হলে তিনি স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেন এবং ওই বিতর্কিত তালিকাটি চূড়ান্ত না করে বাতিলের নির্দেশ দেন। পরবর্তীতে গড়ভাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের নাম অন্তর্ভুক্ত করে সঠিক ও চূড়ান্ত তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়।

জামায়াত নেতারা অভিযোগ করেন, প্রশাসনিকভাবে সঠিক পদক্ষেপ নেওয়ার পরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে অসত্য তথ্য ছড়িয়ে দেয়। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রকৃত তথ্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)