Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মেধা ও সততায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান শিবির সভাপতির

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০১:০৬ পিএম
মেধা ও সততায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান শিবির সভাপতির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: ধ্রুব নিউজ

‘জাহেলি আঁধার পেরিয়ে আজ আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি। এ দেশের তরুণ সমাজকে মেধা, চরিত্র ও নৈতিক সততার পরাকাষ্ঠা প্রদর্শন করে এক নতুন আজাদির ডাকে সাড়া দিতে হবে। স্বনির্ভর, ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে’— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এ কথা বলেছেন।

‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ সোমবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল,

যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে এবং শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্কুল সম্পাদক ও যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক ডা. জাহেদ আহম্মেদ এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন যশোর জেলা পশ্চিমের সভাপতি ইসমাঈল হোসেন, যশোর জেলা পূর্বের সভাপতি মিজানুর রহমান, মাগুরা জেলা সভাপতি জুবায়ের ও নড়াইল জেলা সভাপতি তাজ মোহাম্মদ।

সমাবেশে বক্তারা কর্মীদের পড়াশোনার পাশাপাশি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। কুরআনের আলোকে জীবন গঠন করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সমাবেশ শেষ হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)