বেনাপোল প্রতিনিধি
জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বেনাপোল মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম এবং জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মোহাম্মদ রেজাউল করিম।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান সহ অন্যান্য বক্তারা সংগঠনের দায়িত্বশীলদের নৈতিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক জ্ঞান অর্জন এবং অর্পিত দায়িত্ব পালনে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষা বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।