Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা  ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৮:৫৬ পিএম
এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা  ছাত্রশিবিরের

এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর শাখা। ছবি: ধ্রুব নিউজ

এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর শাখা। সোমবার শহরের একটি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর শহর শাখার সাবেক সভাপতি আইনজীবী (অ্যাডভোকেট) আব্দুর রহমান সোহাগ। বক্তব্যে তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "দেশ ও জাতির কল্যাণে জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ জীবন গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর শাখার সম্পাদক (সেক্রেটারি) খালিদ ইবনে খলিল। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)