Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক নূরুজ্জামান, সদস্যসচিব আজাদ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০২:৩৮ পিএম
যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক নূরুজ্জামান, সদস্যসচিব আজাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্তে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। রোববার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নতুন কমিটির কথা জানানো হয়েছে।

ঘোষিত কমিটিতে মো. নূরুজ্জামানকে আহ্বায়ক এবং মনিরুজ্জামান আজাদকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ড. শহীদুল ইসলাম জাবির, যুগ্ম আহ্বায়ক: শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুল, সিনিয়র যুগ্ম সদস্যসচিব: ইঞ্জিনিয়ার আরিফ জামান, যুগ্ম সদস্যসচিব: সাজিদ সারোয়ার ও বাদল উর রহমান, সাংগঠনিক সম্পাদক: সালমা আক্তার আশা ও আব্দুল মতিন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসাইন

কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে জানানো হয়েছে, সদ্য ঘোষিত এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)