Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৫ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে যশোরে আলোচনা সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৫:৩৮ পিএম
সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে যশোরে আলোচনা সভা ও দোয়া

হুসাইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান হুসাইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা মরহুম এরশাদের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তার অবদানের কথা স্মরণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদ দেশের অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তারা তার নয় বছরের শাসনামলকে দেশের উন্নয়ন ও অগ্রগতির একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বক্তারা জাতীয় পার্টির আদর্শ ও কর্মসূচিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব খবির গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, অধ্যাপক রেজাউল ইসলাম, আব্দুল রহমান চাকলাদার বাদল, আব্দুল লতিফ রানা ও শেখ ফরিদ। এছাড়া বক্তব্য দেন সাবেক যুব বিষয়ক সম্পাদক সৈয়দ বাবুল আক্তার, সদস্য আব্বাস উদ্দীন ও গোলাম কিবরিয়া, পৌর জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মুসা, জেলা যুব সংহতির সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি সুমন ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম, সাবেক সদস্য লাল মোহাম্মদ এবং কাজী মিজানুর রহমান মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মাজেদ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)