নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা জামায়াত কার্যালয়ে জেলা মহিলা বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরে নারী নেত্রীদের এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর জেলা জামায়াত কার্যালয়ে জেলা মহিলা বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এনসিপি ও ইসলামী ছাত্রীসংস্থার নেত্রীদের সাথে নির্বাচনী কর্মপরিকল্পনা নির্ধারণই ছিল এই সভার মূল লক্ষ্য।
যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালিকা ফিরোজা ইয়াসমিন বিউটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা মহিলা বিভাগের সেক্রেটারি সাজেদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, এনসিপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার জেলা ও শহর পর্যায়ের শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সাজেদা খাতুন জুলাই বিপ্লবের শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, "জুলাই অভ্যুত্থানের বীরত্বপূর্ণ ত্যাগের ফলেই আজ আমরা নির্বাচনের একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। এই অর্জনকে সার্থক করতে আসন্ন নির্বাচনে নারীদের সক্রিয়
এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক সালমা আক্তার আশা তার বক্তব্যে বলেন, "আমরা এতদিন এককভাবে গণভোটের পক্ষে ক্যাম্পেইন করে আসছি। এখন সময় এসেছে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচারণায় ঐক্যবদ্ধ শক্তি নিয়ে মাঠে নামার। সম্মিলিতভাবে কাজ করলে আমাদের লক্ষ্য অর্জন আরও সহজ ও ফলপ্রসূ হবে।"
অন্যদিকে, নতুন ও তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে বিশেষ গুরুত্বারোপ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার শহর শাখা সভানেত্রী সুফিয়া খাতুন। তিনি বিশেষ করে ছাত্রী ভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে জোর দেন।
প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা ইয়াসমিন বিউটি মাঠ পর্যায়ে প্রতিটি স্তরে কর্মীদের মধ্যে সমন্বয় বজায় রাখার আহ্বান জানান। তিনি নির্বাচনের দিন ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং নারী ভোটারদের নিরাপত্তা ও উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন কৌশলগত পরামর্শ প্রদান করেন।
সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা মহিলা বিভাগের সহ-সেক্রেটারি সেলিনা খাতুন, এইচআরডি বিভাগীয় দায়িত্বশীলা সুমাইয়া মারজানা, ওয়ার্ড দায়িত্বশীলা বিথী মিরাজ, এনসিপি নেত্রী উম্মে সাদিয়া ও জয়া জাকির এবং ছাত্রীসংস্থার দায়িত্বশীলা মাহবুবা ইয়াসমিন ও নাজিরা খাতুন।
বক্তারা সকলেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে রাজপথে এবং জনপদে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।