Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘জামায়াত প্রার্থীর অভিযোগ মিথ্যা’ বললেন মুন্নি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি,২০২৬, ০২:১২ পিএম
‘জামায়াত প্রার্থীর অভিযোগ মিথ্যা’ বললেন মুন্নি

প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি ছবি:

যশোর: যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে দাঁড়িপাল্লার প্রচারণার সময় মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগকে মিথ্যা দাবি করলেন ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন থেকে এ দাবি করেন মুন্নি। তিনি এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন যুবদল নেতা আরাফাত কল্লোল। তিনি  ‘২৫ জানুয়ারি দুপুরে জামায়াতের একদল নারী কর্মী আমার বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় আমার স্ত্রী ও ভাবী তাদের সসম্মানে বলেন—এই বাড়িতেই প্রার্থী (সাবিরা সুলতানা) আছেন, আপনারা কেন এখানে ভোট চাইতে এসেছেন? এ কথা শুনে জামায়াতের নারী কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন।’

কল্লোল জানান, তিনি বাড়িতে ফিরে ঘটনাটি শোনার পর জামায়াত কর্মীদের কাছে তাদের উস্কানিমূলক মন্তব্যের কারণ জানতে চান। সেখানে সামান্য কথা কাটাকাটি হলেও কোনো ধরনের হামলা, মারধর, শ্লীলতাহানি বা ছিনতাইয়ের মতো কোনো ঘটনাই ঘটেনি।

সংবাদ সম্মেলনে যুবদল নেতা দাবি করেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে এবং ধানের শীষের প্রার্থী মোছা. সাবিরা সুলতানার ব্যাপক জনপ্রিয়তা দেখে জামায়াত প্রার্থী দেউলিয়া হয়ে এখন অপকৌশলের আশ্রয় নিচ্ছেন।

তিনি বলেন, ‘আমি বিএনপির প্রার্থীর পক্ষে একনিষ্ঠভাবে কাজ করছি বলেই তারা আমার বিরুদ্ধে সাজানো ও মিথ্যা ফৌজদারি অভিযোগ তুলছেন। মূলত ভোটারদের সহানুভূতি পেতেই এই 'শ্লীলতাহানি' ও 'হামলার' নাটক সাজানো হয়েছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের কাছ থেকে এমন মিথ্যাচার কাম্য নয়।’

সংবাদ সম্মেলনে যুবদল নেতার বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করেন যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)