Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় দাঁড়িপাল্লা প্রতীক ভাঙচুর, ঝিকরগাছায় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা

বেনাপোল ও ঝিকরগাছা প্রতিনিধি বেনাপোল ও ঝিকরগাছা প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ২৫ জানুয়ারি,২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারি,২০২৬, ১০:২৪ পিএম
শার্শায় দাঁড়িপাল্লা প্রতীক ভাঙচুর, ঝিকরগাছায় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা

শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামে ভেঙ্গে ফেলা দাড়িপাল্লা প্রতীক ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা ও ঝিকরগাছায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে পৃথক দুটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শার্শায় নির্বাচনী প্রতীক ভাঙচুর এবং ঝিকরগাছায় ভোট চাইতে গিয়ে জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে আজ রোববার দুপুরে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন জামায়াতের নারী নেত্রীরা। অভিযোগ উঠেছে, উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় জামায়াতের নারী কর্মী জোসনা ও কামরুন্নাহার আহত হয়েছেন।

এ বিষয়ে উপজেলা জামায়াতের নারী নেত্রী মিসেস শিখা জানান, পৌরসভার একটি ওয়ার্ডে আমাদের নারী কর্মী রাফিজা, নাসিমা, কামরুন্নাহার, তুলি, শাহিনা বিলকিস, জোসনাসহ মোট ১০ জনের একটি টিম শান্তিপূর্ণভাবে ভোট চাইছিল। এ সময় যুবদল নেতা আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে হামলা চালিয়ে আমাদের কর্মীদের মারধর করা হয়। আহত জোসনা ও কামরুন্নাহার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। হামলাকারীরা নারী কর্মীদের মারধর করার পাশাপাশি তাদের মোবাইল ফোন ভাঙচুর করে এবং ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে, শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামে রাতের আঁধারে নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, যশোর-৮৫ (শার্শা-১) আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থাপিত এই প্রতীকটি হিংস্র মনোভাব নিয়ে ভেঙে নষ্ট করে দেওয়া হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)